ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পর্যটকদের জন্য কোয়ারেন্টিন ফের বাধ্যতামূলক করেছে থাইল্যান্ডে

মহামারি করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রামক রূপান্তরিত ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনের বিস্তার রোধে বিদেশি পর্যটকদের জন্য কোয়ারেন্টিন ফের বাধ্যতামূলক করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে। খবর রয়টার্সের।


সরকারি ঘোষণা অনুযায়ী- মঙ্গলবারের পর থেকে থাইল্যান্ডে বাইরের দেশের যেসব পর্যটক আসবেন, তাদেরকে পরবর্তী ৭ থেকে ১০ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।


দেশটির পর্যটন দ্বীপ বলে পরিচিত ফুকেট ব্যতীত অন্যান্য অঞ্চলে পর্যটকদের মুক্তভাবে ঘোরাঘুরির ক্ষেত্রেও এবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


থাই সরকারে মুখপাত্র রাচাদা ধনাদিরেক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সোমবার থাইল্যান্ডে ওমক্রিনে সংক্রমিত এক রোগী শনাক্ত হওয়ার পরপরই সিদ্ধান্তটি নিয়েছে সরকার।


গেল ২৪ নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনা ভাইরাসের শক্তিশালী ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টের তথ্য দেয় দক্ষিণ আফ্রিকা। অবশ্য এক গবেষণায় জানা যায়, দ. আফ্রিকায় এই ধরনটির ব্যাপারে বিশ্বকে জানানোর ৫ দিন আগে, নেদারল্যান্ডসে ভাইরাসটিতে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছিল।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য মতে, বর্তমানে বিশ্বের ১০৬টি দেশে ছড়িয়ে পড়েছে সার্স-কোভ-২ বা করোনা ভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন।


এ দিকে ২০২০ সালে শুরু হওয়া মহামারি করোনার তাণ্ডবের জেরে দীর্ঘ ১৮ মাস বন্ধ রাখার পর গত নভেম্বর মাসে পর্যটকদের জন্য দ্বার খুলেছিল থাইল্যান্ড। যদিও ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে এক মাস যেতে না যেতেই ফের পুরনো নিয়ম ফিরতে হলো দেশটিকে।

ads
ads
ads

Our Facebook Page

↑